Pages

Subscribe:

Wednesday, December 3, 2025

নিলাম ২৩ ডিসেম্বর ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বেচে দিচ্ছে পাকিস্তান

 

➤আন্তর্জাতিক ডেস্ক :

রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) বেচে দিচ্ছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, আগামী ২৩ ডিসেম্বর বিমানটি বিক্রির জন্য নিলাম অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠান দেশটির সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

দেশের লোকসানী রাষ্ট্রীয় সংস্থাগুলো সংস্কার এবং অর্থ সংগ্রহের লক্ষ্যে পিআইএ-র ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রয়ের উদ্যোগ নিয়েছে।

ক্রেতা হিসেবে চারটি বিডারকে প্রাথমিকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে- লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং এয়ার ব্লু লিমিটেড।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ এক্স-এ প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, পিআইএ বেসরকারিকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান ও কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

0 comments:

Post a Comment