Pages

Subscribe:
Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Sunday, December 7, 2025

৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা–কানাডা সীমান্ত

 


যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে সুনামির আশঙ্কা নেই এবং এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শনিবার স্থানীয় সময় বেলা ১১টা ৪১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন প্রদেশের মাঝামাঝি দুর্গম এলাকায়। আলাস্কার জুনেউ শহর থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে এ অবস্থান চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার।

ইউকন পুলিশের হোয়াইটহর্স শাখার সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, বহু মানুষ তীব্র ঝাঁকুনি অনুভব করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে পোস্ট করছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি, আহত বা বড় ধরনের ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

Thursday, December 4, 2025

রাজধানীতে আবারো ভূমিকম্প অনুভূত

 


রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬ টা ১৫ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। এই ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার এবং এর উৎপত্তি টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে এবং নরসিংদীর ৩ কিলোমিটার উত্তরে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

Wednesday, December 3, 2025

নিলাম ২৩ ডিসেম্বর ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বেচে দিচ্ছে পাকিস্তান

 

➤আন্তর্জাতিক ডেস্ক :

রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) বেচে দিচ্ছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, আগামী ২৩ ডিসেম্বর বিমানটি বিক্রির জন্য নিলাম অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠান দেশটির সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

দেশের লোকসানী রাষ্ট্রীয় সংস্থাগুলো সংস্কার এবং অর্থ সংগ্রহের লক্ষ্যে পিআইএ-র ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রয়ের উদ্যোগ নিয়েছে।

ক্রেতা হিসেবে চারটি বিডারকে প্রাথমিকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে- লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং এয়ার ব্লু লিমিটেড।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ এক্স-এ প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, পিআইএ বেসরকারিকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান ও কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

Monday, November 6, 2023

TakaPay চালু করলেন (প্রধানমন্ত্রী), প্রথম স্থানীয়-মুদ্রা কার্ড

              TakaPay চালু করলেন (প্রধানমন্ত্রী)

ভিসা এবং মাস্টারকার্ডের মতো আন্তর্জাতিক কার্ড স্কিমের উপর নির্ভরতা কমাতে এবং অত্যাবশ্যকীয় মার্কিন ডলার বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্থানীয় মুদ্রা কার্ড TakaPay চালু করেছেন। দেশে প্রথম ধরনের কার্ড চালু করেছে বাংলাদেশ ব্যাংক। গণভবন থেকে কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, বেসরকারি সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের সদর দপ্তরের সাথে কার্যত যুক্ত ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায় টাকাপে কার্ড ইস্যু করার দায়িত্ব দেওয়া হয়েছে তিনটি ব্যাংককে। TakaPay বিবি দ্বারা পরিচালিত একটি ইলেকট্রনিক পেমেন্ট প্ল্যাটফর্ম "দ্য ন্যাশনাল পেমেন্ট সুইচ অফ বাংলাদেশ" ব্যবহারের মাধ্যমে জাতীয়ভাবে পরিষেবা প্রদান করবে। প্রাথমিকভাবে দেশের মধ্যেই কার্ড ব্যবহার করা যাবে। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংক টাকা-রুপী কার্ড চালু করবে যা প্রতিবেশী ভারতে কেনাকাটার জন্য ব্যবহার করা যাবে। ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সহ ব্যবসা প্রতিষ্ঠানের ভিসা এবং মাস্টারকার্ড পেমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে টাকার বৈদ্যুতিন স্থানান্তর করা হয়। এই সংস্থাগুলি ক্রেডিট, ডেবিট এবং প্রিপেইড কার্ডগুলির জন্য ব্র্যান্ডেড পেমেন্ট প্রক্রিয়াকরণ পরিষেবাগুলি অফার করে৷ ডোমেস্টিক কার্ড 'টাকাপে' একই সেবা দেবে বলে বিবি সূত্র জানিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে টাকাপে-এর উপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। সোনালী ব্যাংকের দুই মুক্তিযোদ্ধা গ্রাহক টাকাপে কার্ড ব্যবহার করে সিটি ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলন করেছেন। গণভবনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন বিবি গভর্নর আবদুর রউফ তালুকদার। বিবির নির্বাহী পরিচালক মেজবাউল হক ‘টাকাপে’ জাতীয় কার্ড প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হুসাইন এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন তাদের অফিসে টাকাপে কার্ড ব্যবহার, অনলাইন পেমেন্ট এবং এটিএম থেকে টাকা উত্তোলন প্রদর্শন করেন যেখানে ব্যবহারকারীরা সেবা পেয়েছিলেন।

Saturday, February 19, 2022

হিরো আলমের বইয়ের ১০টা চুম্বক লাইন।

        হিরো আলমের বইয়ের ১০টা চুম্বক লাইন



১। আপনারা শিক্ষিত কাগজে কলমে, মনুষ্যত্বের শিক্ষা শিক্ষিত লোকের মাঝে তেমন একটা নাই।

২। আমি অশিক্ষিত হয়ে লাত্থি উস্টা খেয়েও বেচে আছি, আপনারা শিক্ষিতরা কেন আত্মহত্যা করেন?

৩। আমার চেহারাটা নিয়ে আর কি বলবেন? আল্লাহই তো আমারে বানাইছে। আমি তো বানাই নাই। আমি কি করবো? এই চেহারা চেঞ্জ তো করতে পারবো না৷

৪। জীবনের সব ব্যবসা আমি টাকা দিয়ে করেছি, শুধু নির্বাচন ছাড়া।

৫। শিক্ষিতরা যে আমারে নিয়ে মজা করেন, আমার জায়গায় থাকলে তো রিসকা চালায়ে খাইতেন। আমি তো তাও চেহারা খারাপ বলে মিডিয়ায় আইছি, আপনার তো চেহারা মুটামুটি। আপনি তো তাও পারতেন না।

৬। আমি আমার ভক্তগো একবার ধন্যবাদ দিলে সমালোচকগো দুইবার ধন্যবাদ দেই। তারা আমার ভিডিও খিয়াল করে দেখে। ঘুমাতে যাওয়ার আগেও দেখে, উইঠেও দেখে।

৭। সারটিফিকেট ধারী শিক্ষিত লোক হইলো ভীতু। নিজেরা তো কিছু করবেই না, কেউ করতে দেখলেও গা  জ্বলে। এরা যে কি চায় নিজেরাই জানে না।

৮। আমি পরিত্যক্ত সন্তান হয়ে চানাচুর বেচে, সিডি, ডিস লাইন, মিউজিক ভিডিও করে ১০-১৫টা মানুষের দায়িত্ব নিতে পারি, আপনি শিক্ষিত হয়ে কিছু পারেন না কেন?

৯। আমি হিরো আলম আমার ভিডিও দেখে খালি মানুষ হাসবে এই জন্যে কাজ করি। আমার মাইনসের হাসিমুখ দেখতেই ভালো লাগে। এই সব ভাইরাল, সমালোচনা এসবের জন্যে কাজ করি না।

১০। আমি সকল বিধবা মা, পরিত্যক্ত নারী ও শিশুদের জন্যে একটা সংস্থা করে যেতে চাই, যাতে, আমার মায়ের মতো কারো মার যেন মাইর খেয়ে রাস্তায় বাচ্চা নিয়ে রাত কাটানো না লাগে।

দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দিবো।
হিরো আলম
(সংগৃহীত)

Thursday, June 11, 2020

বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট চালু

সৌদি আরব থেকে দেশে ফিরতে আগ্রহীদের জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট। 

আবেদন করতে হবে জেদ্দা কনস্যুলেট এর রেজিষ্ট্রেশন করার মাধ্যমে। ভাড়া জেদ্দা টু ঢাকা ৩,০৩০ রিয়াল ভ্যাট সহ।

বিজনেস ক্লাস ৪,০৩০ রিয়াল ভ্যাট সহ (ওয়ানওয়ে)।
আপাতত জেদ্দা এবং রিয়াদ থেকে দুটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। 



১৬ জুন তারিখে বিশেষ ফ্লাইট জেদ্দা থেকে ঢাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেটের মূল্য :
Economy Class =  3030 Saudi Riyals 
Business Class =  4030 Saudi Riyals
‐-----------------------------------------------------------
Aircraft B777-300 Saleable Seats
Economy Class =  380 Seats
Business Class =  20 Seats



 উল্লেখ্য 
অবশ্যই রিয়াদ অথবা জেদ্দায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর অফিস থেকে টিকেট সংগ্রহ করতে হবে।

কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসব টিকেট বিক্রি করা হবে না বলে।

#জনস্বার্থেঃ_প্রবাস_কথন

Tuesday, June 2, 2020

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত

আর.এইচ. উজ্জ্বল :

লক্ষ্মীপুরে বালুবাহী পিকআপ ভ্যানের চাপায় নাঈম (১০) নামে  এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। স্থানীয় লোকজন ঘাতক পিকআপ ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

                     সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত

মঙ্গলবার (২ জুন)  বেলা ১২টার দিকে সদর উপজেলার টুমচর গ্রামের ইলির গোজা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।  নিহত শিশু নাঈম একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও লক্ষ্মীপুর আল মঈন ইসলামী একাডেমীর নূরানী বিভাগের ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, মজু চৌধুরী হাট এলাকা থেকে একটি বালু বাহী ট্রাক শিশু নাঈমকে চাপা দেয়।  এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায়।


Monday, June 1, 2020

লক্ষ্মীপুরে ৫ পুলিশ সদস্য সহ ২২ জনের দেহে করোনার থাবা





আর.এইচ. উজ্জ্বল, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে নতুন করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে । ১১৯ জনের টেস্ট করে ২২ জনের দেহে করোনাভাইরাস পজেটিভ আসে। বাকী ৯৭ জনের নেগেটিভ রেজাল্ট এসেছে।

সোমবার ০১ জুন (NSTU) থেকে প্রাপ্ত রেজাল্ট অনুসারে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানায়। নতুন আক্রান্ত ২২ জনের মধ্যে সদর উপজেলার ৯, রায়পুর উপজেলার ৬ ও রামগঞ্জ উপজেলার ৭ জন রয়েছে।

লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে আরো জানায়, সদর উপজেলায় শনাক্ত ৯ জনের মধ্যে একজন ও রায়পুর উপজেলায় ৫ পুলিশ সদস্য এবং ১ মৃত ব্যক্তিসহ মোট ৬ জনের নমুনা পজেটিভ শনাক্ত হয়েছে। এই পর্যন্ত সদর ১১০ জন, রায়পুর ৪৪ জন, রামগঞ্জ ৪৮ জন, কমলনগর ২১জন, রামগতি ১৯ জন করোনায় আক্রান্ত। জেলায় সর্বমোট ২৪২ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে।

এস.এস.সি. পরীক্ষায় শতভাগ পাস মমতাজেন্নছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।


আর.এইচ. উজ্জ্বল, নিজস্ব প্রতিবেদক :

এসএসসি পরিক্ষার ফলাফলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মমতাজেন্নছা মেমোরিয়াল  উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের শতভাগ পাশ করেছে।

সোমবার ৩১ মে ফলাফল পাওয়ার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় আনন্দের বন্যা। এবারের এস এস সি পরিক্ষায়  জিপিএ ৪ বা তদুর্ধ্ব( A) = ৮ জন, জিপিএ ৩.৫ বা তদুর্ধ্ব(A-) =৯ জন, জিপিএ ৩ বা তদুর্ধ্ব(B) =১১ জন,  সর্বমোট পরীক্ষার্থীঃ = ২৮জন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন ‘সকল শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষার্থীদের শতভাগ প্রচেষ্টার কারণে এস এস সি পরিক্ষায় অত্র শতভাগ পাসের গৌরব অর্জন করেছি।

বিজয়ী শিক্ষার্থী কয়েকজন বলেন, প্রতিবছরের ন্যায় ঘুরে দাঁড়াবে আমাদের প্রাণের বিদ্যালয়টি।আমরা শিক্ষার্থীরা শতভাগ সাফল্য অর্জন পেয়েছি শ্রদ্ধেয় আর্দশ শিক্ষকমন্ডলী সঠিকভাবে পরামর্শ ও দিকনির্দেশনায়।
অতীতে বিদ্যালয়ের বহু ছাত্র – ছাএী সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ও দেশ গঠনের ভূমিকায় সাফল্য অর্জনে করছে। আমরাও তাই করবো।